× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড়

সালথায় বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় রব্বান মল্লিক (৫৫) ও তার স্ত্রী হাসি বেগম (৪৮) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া কাজীপাড়া গ্রামে এঘটনা ঘটে। রব্বান মল্লিক ওই গ্রামের মৃত ধলা মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার ভোর রাত আনুমাণিক সাড়ে ৫টার দিকে বড়খারদিয়া কাজীপাড়া গ্রামের রব্বান মল্লিক মাছধরা জাল উঠাইতে বাড়ির পাশে নদীতে যাচ্ছিলো। এসময় বিদ্যুতের ছিড়ে পড়ে থাকা মেইন তারের সাথে রব্বানের পায়ে জড়িয়ে পড়লে চিৎকার দেয় সে। তার চিৎকারে স্ত্রী হাসি বেগম দৌড়ে গিয়ে ছাড়াতে গেলে সেও বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই তারা স্বামী-স্ত্রী দুজনেই মারা যায়। বিষয়টি স্থানীয় লোকজন সালথা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তৎক্ষণিক সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ ও তদন্ত অফিসার সুব্রত গোলদার ঘটনাস্থলে ছুটে যান। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিদ্যুতে স্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ।


এ ক্যটাগরির আরো খবর..