বিএনপির কোনো নীতি-আদর্শ নেই: তোফায়েল

নিজস্ব প্রতিবেদকঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির কোনো নীতি-আদর্শ নেই। তারা নির্বাচনে জেতার আগে বলে আমাদের হারিয়ে দেয়া হচ্ছে। আবার জেতার পরে বলে ঠিকমত ভোট হলে আরো বেশি ভোট পেতাম। বাণিজ্যমন্ত্রী শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার বাংলাবাজারে নির্মিত স্বাধীনতা জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বিএনপির মহাসচিবের ৮০ ভাগ ভোট পাওয়ার কথার সমালোচনা করে বলেন, ৮০ ভাগ ভোট যে দল পাবে তাদেরতো হাসিমুখে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। সে দলের তো ভয় পাওয়ার কিছু নেই। তোফায়েল বলেন, গত ৯ বছরে বর্তমান মহাজোট সরকার যে উন্নয়ন করেছে মানুষ তাতে অত্যন্ত আনন্দিত। গ্রামে এখন আর অভাব অনটন নেই। মানুষের জীবনমান অনেক উন্নত হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগের পক্ষে আবারো রায় দেবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোঃ সেলিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।