বিএনপিকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বললেন ইনু

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি নেতৃবৃন্দ রাজাকার পরিহারে নিরবতা পালন করছেন আর দুর্নীতিবাজ খালেদা জিয়াকে মুক্তির ব্যাপারে সরব হয়েছেন। এরকম পরিস্থিতিতে বিএনপি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। বললেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কবি জিয়াউর রহমানের লেখা ‘বিবর্ণ’, ‘দাস’ ও ‘দুঃখ বিলাস’ এই তিনটি বই’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কুষ্টিয়ার স্থানীয় একটি এনজিও’র মিলনায়তনে শুক্রবার সকালে এই বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ‘যে দল রাজাকার প্রশ্নে নিরবতা পালন করে, দুর্নীতিবাজকে রক্ষায় সরব থাকে সে দলকে ক্ষমতার বাইরে রাখাই বাঞ্ছনীয়’।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কবি জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।