বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি : বুধবার (৪ মার্চ) দুপুরে মধ্যকুমরপুর স্কুল এন্ড কলেজ মাঠে এক গণসমাবেশে কুড়িগ্রাম সদর উপজেলা ভোগডাঙ্গা ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা দিয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
কুড়িগ্রাম সদরের ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে এবং সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, প্রধান শিক্ষক আবুল হোসেন, ইউপি সদস্য আকরামুল হক মাজেদুল, কাজী মোজাম্মেল হক, প্রকল্প সমন্বয়কারী আব্দুল্ল্যাহ আল মামুন প্রমুখ।


