× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

নগদ জমা সংরক্ষণের হার কমলো বাণিজ্যিক ব্যাংকের

admin
হালনাগাদ: রবিবার, ১ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ঋণ অনিয়মে আস্থার সংকটে পড়ে ফারমার্স ব্যাংক। টাকা তুলতে শুরু করেন আমানতকারীরা। জলবায়ু তহবিলের অর্থ ফেরত না পাওয়ায় বেশকিছু সরকারি প্রতিষ্ঠানও বেসরকারি ব্যাংক থেকে টাকা তুলে রাখছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে।

তারল্য সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণের হার এক শতাংশ কমানো হয়েছে। ডিসেম্বর পর্যন্ত এ হার সাড়ে ৫ শতাংশ থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। দুপুরে হোটেল সোনারগাঁওয়ে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এতে ঋণের সুদের হারও শিগগিরই এক অংকে নেমে আসবে বলে জানান ব্যাংক মালিকরা।
এমতাবস্থায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন উদ্যোক্তারা। পরে অর্থমন্ত্রী জানান, নগদ জমার হার এক শতাংশ কমলেই ১০ হাজার কোটি টাকা আসবে ব্যাংকগুলোর হাতে।

এর পরপরই অলস টাকার পাহাড় থেকে হঠাৎ তারল্য সংকটে পড়ে বেসরকারি ব্যাংক। অন্যদিকে ঝুঁকি সামাল দিতে সাড়ে ৬ শতাংশ হারে বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখছে তারা। এতে মোট ৬৫ হাজার কোটি টাকা আটকে কেন্দ্রীয় ব্যাংকে।

পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোতে সরকারি প্রতিষ্ঠানের ৫০ শতাংশ আমানত রাখতে প্রজ্ঞাপনও জারি করেছে অর্থমন্ত্রণালয়।

তবে এই অর্থ বেসরকারি ব্যাংকে গেলে মূল্যস্ফীতি বাড়বে না বলেও আশ্বস্ত করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তারল্য সঙ্কট দূর হলে ব্যবসায়ীদের আবারো সিঙ্গেল ডিজিটে ঋণ দেয়া সম্ভব হবে বলে আশা করেন বিএবি সভাপতি।


এ ক্যটাগরির আরো খবর..