বাংলাদেশ সফরে এসে শিখা অনির্বাণ পরিদর্শন করেছেন রাকেশ কুমার সিং

বাংলাদেশ সফরে এসে শিখা অনির্বাণ পরিদর্শন করেছেন রাকেশ কুমার সিং

বাংলাদেশ সফরে এসে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ পরিদর্শন করেছেন ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া।

ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ পরিদর্শন করেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। সেখানে  পরিদর্শন বইয়ে সই করেন তিনি। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এর আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করছেন।
বাংলাদেশে অবস্থানকালে ভারতের বিমান বাহিনী প্রধান সেনা সদর, বিমান সদর, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম, লিবারেশন ওয়ার মিউজিয়াম, সেন্ট মার্টিন দ্বীপ, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া দুই সদস্যের প্রতিনিধিসহ গত ২২ ফেব্রুয়ারি পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। ভারতের বিমান বাহিনী প্রধানের এই সফরে দুই দেশের পারস্পারিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।