শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার পরিবেশ সৃষ্টি হয়েছে কি না তা পর্যালোচনা নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার পরিবেশ সৃষ্টি হয়েছে কি না তা পর্যালোচনা নির্দেশ প্রধানমন্ত্রীর

কোভিড-১৯ মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়ার মতো পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না, তা পর্যালোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ২২শে ফেব্রুয়ারী মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়কে এ নির্দেশ দেন বলে সূত্রের খবর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে পরিস্থিতি পর্যালোচনা করতে পাঁচ-ছয় দিনের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা পুনরায় খুলে দেওয়ার মতো পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না, তা পর্যালোচনা করা হবে এবং এরপর এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। প্রধানমন্ত্রী প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারী এবং তারপর শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর সরকার ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। এই বন্ধের মেয়াদ কয়েকবার বাড়ানো হয়। আগামী ২৮ ফেরুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ অতিসম্প্রতি ঘোষণা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।