বাংলাজুড়ে গেরুয়া ঝড়ে বেসামাল শাসকদল তৃণমূল

লোকসভা নির্বাচন থেকে বাংলাজুড়ে গেরুয়া ঝড়। একের পর এক তৃণমূল বিধায়ক জার্সি বদল করে বিজেপিতে ভিড়ছে। শুধু তাই নয়, গোটা বাংলাজুড়ে তৃণমূলে ভাঙন ধরাচ্ছে বিজেপি। ২০২১ সালে রাজ্যে বিধানসভা ভোট। যেভাবে বিধানসভা ভোটের আগে বাংলাজুড়ে গেরুয়া ঝড় উঠেছে তাতে বেসামাল শাসকদল তৃণমূল। চিন্তা বেড়েছে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এই অবস্থায় ভোট কৌশলি প্রশান্ত কিশোরকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বৈতরণী পার হতে চায় তৃণমূল। আর সেই মতো প্রশান্ত কিশোরের অঙ্গুলিহেলনেই এখন চলছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের প্রথম সারির নেতা। কীভাবে সাধারণ মানুষের মন পাওয়া যায় সেই স্ট্রেটিজি নেতাদের সাজিয়ে দিচ্ছেন প্রশান্ত কিশোর।

এই অবস্থায় তৃণমূলের ‘ড্যামেজ কন্ট্রোলার’ প্রশান্ত কুমারের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলের একদা ‘চাণক্য’ মুকুল রায়। রবিবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যান মুকুল রায়। সেখানে মানুষের সঙ্গে কথা বলেন। প্রশান্ত কিশোর যেভাবে তৃণমূল নেতাদের মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন সেপথেই হেঁটে শাসকদলকে পালটা চাল দিচ্ছেন মুকুল। সেখানকার আদিবাসী মানুষের বাড়ি যাচ্ছেন, কথা বলছেন। এমনকি খাওয়া-দাওয়ায় সারছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।