“বাঁচাও পঞ্চগড়” এর দাবিতে গণজমায়েত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  “বাঁচাও পঞ্চগড়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গণজমায়েত করেছে পঞ্চগড়ের সর্বস্তরের জনগণ।
২৬ ফেব্রুয়ারি সকালে পঞ্চগড় শহিদ মিনারে এক বিশাল গণজমায়েত করেছে জেলার সকল রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজ।
বাঁচাও পঞ্চগড় বাঁচতে চাই, দুর্ঘটনা মুক্ত সড়ক চাই স্লোগানে আন্দোলনে পঞ্চগড়ের আপামর জনতা এক হয়ে আগামি ৭ দিনের মধ্যে দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু না হলে দুর্বার আন্দোলনের শপথ করেছে।
জনসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আমানুল্লাহ বাচ্চু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক হাসিনুর রশিদ বাবু, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ নাজমুল ইসলাম কাজল, দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আবু জেকের, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শাহিন সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় মোবাইল ফোনে পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ নাজমুল হক প্রধান এই দাবির সাথে একাত্মতা ঘোষনা করেন। এছাড়াও বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের সদস্যরা আন্দোলনে সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, গত এক মাসে পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
উত্তাল এই জনসভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মুনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।