বসাফো-এর যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন মোহাম্মদ খায়রুল বশার

বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম (বসাফো) কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বিশিষ্ট সংস্কৃতিমনা ব্যক্তিত্ব ও সমাজসেবক জনাব মোহাম্মদ খায়রুল বশার।

২৩ জানুয়ারি বুধবার বসাফো কেন্দ্রীয় পরিষদ-এর সভাপতি জনাব আসাদুজ্জামান নূর ও সাধারণ সম্পাদক জনাব নবীন কিশোর গৌতম স্বাক্ষরিত এক পত্রে জনাব মোহাম্মদ খায়রুল বশারকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এক বার্তায় জনাব খায়রুল বশার জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ বাঙালির রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের এই সংগঠন কাজ করে যাচ্ছে। দেশ স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতাবিরোধী ঘাতকরা আমাদের স্বাধীনতা মেনে নেয়নি। ১৯৭৫ এ তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। আজও এই খুনীরা দেশে নানাবিধ চক্রান্ত করে চলেছে। আমরা তাদের কোন চক্রান্ত সফল হতে দেব না।

তিনি আরো জানান, এই সাংস্কৃতিক জোট ভবিষ্যতে জাতির যে কোন দুর্যোগ মোকাবেলা করবে সংস্কৃতিকর্মের ভেতর দিয়ে। মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কাজ করবো আমরা। আগামী দিনগুলোতে সকল সংস্কৃতিকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমরা বদ্ধপরিকর।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা জনাব মোহাম্মদ খায়রুল বশার একজন সংস্কৃতিমনা ব্যক্তি। তিনি সমাজসেবার সাথে ওতোপ্রোতভাবে জড়িত। তাঁর জন্মস্থান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি একটি পুত্র সন্তানের জনক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।