বরিশাল বিভাগীয় পুলিশ ফুটবল টুর্নামেন্টে ঝালকাঠিকে ৩-০ গোলে পরাজিত করে বরিশাল আরআরএফ পুলিশ চ্যাম্পিয়ন

সুতীর্থ বড়াল,ঝালকাঠিঃ  ঝালকাঠি জেলা পুলিশকে ৩-০ গোলে পরাজিত করে বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টায় ঝালকাঠির বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলা শেষে প্রধান অতিথি বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিজয়ী খেলোয়ারের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ হামিদুল হক। সভাপতিত্ব করেন ঝালকাঠি পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ আলোমগীর হোসেন আলো, ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন খান ধলুসহ ক্রীড়াবিদ ও পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।