মেঘনায় দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মেঘনায় দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫২ লাখ ৩০ হাজার মিটার (৪৬ বস্তা) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে মৎস্য অধিদপ্তর ও কোষ্ট গার্ডের সদস্যরা যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্বদানকারী হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নদীতে থামানো একটি ট্রলার থেকে অবৈধ জালগুলো জব্দ করা হয়। জালগুলো সম্পূর্ন নতুন। জব্দকৃত জালের বাজার মূল্যে প্রায় দুই কোটি টাকা। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।