বছরের পর বছর আমেরিকা থেকে অর্থ চুরি করে নিয়ে যাচ্ছে চিন -মার্কিন প্রেসিডেন্ট

বছরের পর বছর ধরে চিন আমেরিকা থেকে অর্থ চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু এখন তা অবশ্যই বন্ধ করতে হবে। গতকাল টুইটে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইটে তিনি আরও বলেন, মার্কিন কোম্পানিগুলোকে তাদের পণ্যের ব্যাপারে কৌশল পরিবর্তনের নির্দেশ দিয়েছেন তিনি। তবে এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেন নি। কবে কিভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে তাও তিনি তা পরিষ্কার করেন নি। অবশ্য একথাও ঠিক যে, মার্কিন কোম্পানিগুলোকে বাধ্য করার কর্তৃত্ব হোয়াইট হাউজের হাতে নেই।

কার্যত তলানিতে এসে ঠেকেছে আমেরিকা এবং চিনের মধ্যে সম্পর্ক। এই অবস্থায় নতুন করে চিনা পণ্যের উপর শুল্ক বসিয়েছে আমেরিকা। যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় সমস্ত চিনের সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট।আমেরিকার সমস্ত সংস্থাগুলিকে এই নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সাড়ে সাত হাজার কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর চিনের পক্ষ থেকে শুল্ক আরোপ করার পর দ্রুত এই আহ্বান জানালেন তিনি।এর আগে আমেরিকা চিনের তিন হাজার কোটি ডলার মূল্যের চিনের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করে। জবাবে চিনের কমিউনিস্ট সরকার মার্কিন পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপ করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদফা টুইটার পোস্টে মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, চিনের সঙ্গে বাণিজ্য না করে তাদের পণ্য রফতানির জন্যে বিকল্প গন্তব্য খুঁজে বের করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।