বগুড়ায় প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্বরনসভা অনুষ্ঠিত 

বগুড়ায় প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্বরনসভা অনুষ্ঠিত 
অনিশা, বগুড়াঃ  বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া -১ আসনের সংসদ সদস্য সদ্যপ্রয়াত কৃষিবীদ জননেতা আব্দুল মান্নান এর স্মরনে বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া জেলা শাখার আয়োজনে শহীদ খোকন পার্কে স্মরন সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে ।
বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায়, স্মরন সভায় প্রধান অতিথির বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি।
সভায় তিনি তার বক্তব্যে বলেন জিয়াউর রহমানের রাজনীতি ছিলো প্রতিহিংসা মূলক। আজকে খালেদা জিয়ার পাপের কারনে বিএনপি প্রায় একযুগ হলো রাজনীতির বাহিরে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন এখনো সময় আছে আপনারা সংশোধন হয়ে যান। মুজিববর্ষে কোন বিরোধিতা করবেন না। প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ করেন। তিনি তার বক্তব্যে আরও বলেন আমি রাসেল স্কয়ার এ তোফায়েল আহাম্মদ সহ দাঁড়িয়ে থেকে মার খেয়েছি তবুও মাঠ ছাড়িনি। আর বিএনপি মার খেলে রাজনীতির মাঠ ছেড়ে চলে যায় এই হলো বিএনপির রাজনীতি।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক,  অসীম কুমার উকিল এমপি, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ মোকবুল হোসেন, প্রয়াত জননেতা আব্দুল মান্নান এর সহধর্মীনি আওয়ামীলীগ মনোনিত প্রাথী সাহাদারা মান্নান, টি জামান নিকেতা প্রমুখ। স্মরণ সভায় বগুড়া ও জেলা আওয়ামীলীগ ও অংগ সহযোগি সংসঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।