× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

আনোয়ারার মাদক ব্যবসায়ী জিকু পুলিশের জালে আটক

admin
হালনাগাদ: বুধবার, ১৮ জুলাই, ২০১৮

চৈতী সেন, চট্টগ্রাম প্রতিনিধি ঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুন্দীপ এলাকা থেকে ৫০০পিচ ইয়াবাসহ এরশাদুল হক জিকু নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেন আনোয়রা থানা পুলিশ।

আনোয়ারা থানা পুলিশ এ এস আই রেজাউল করিম জানান,গত সোমবার ২:১৫ ঘটিকার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই পলাশ ও এএসআই মোঃ হান্নান মজুমদার ও আমি জানতে পারি যে উপজেলার ২নং বারশত ইউনিয়নের মিন্নত আলী দোভাষীর হাট নুর মোহাম্মদ হার্ডওয়ার দোকানের সামনে রাস্তার উপর এই মাদক ব্যবসায়ী মাদক নিয়ে অবস্থান করলে অভিযানে তাকে ৫০০ পিছ ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করি। ধারণা করা যায় তিনি একজন েপশাধার মাদক ব্যবসায়ী।

এজাহার ভুক্ত আটককৃত ব্যক্তিটি উপজেলার গুন্দীপ এলাকার মোঃ আইয়ুব আলীর পুত্র এরশাদুল হক(জিকু)। আটককৃত ৫০০ পিচ ইয়াবার মূল্য প্রায় ১,৫০,০০০/= একলক্ষ পঞ্চাশ হাজার বলে ধারণা করা যায় বলে থানা সূত্রে জানান।

তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার থাকে জেল হাজতে প্রেরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..