× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝালকাঠির সুগন্ধা নদীতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধিঃ নিখোঁজের দুই দিন পর বরিশালের কলেজছাত্রের মরদেহ ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শাহরিয়ার (১৭) নামের ওই ছাত্রটি বরিশাল আলেকান্দা এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। সে বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা নৌবাহিনীতে কর্মরত, জানায় পুলিশ।

নলছিটি থানার পরিদর্শক (ওসি) একেএম সুলতান মাহমুদ জানান, বুধবার সকাল ১০টার দিকে নলছিটি লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশ তা উদ্ধার করে। পরে শাহরিয়ারের স্বজনরা এসে মরদেহ সনাক্ত করে।

তিনি আরও জানান, গত ১৪ আগস্ট সকালে প্রাইভেট পড়তে যাবার কথা বলে ছেলেটি বাসা থেকে বের হয়। সন্ধ্যায়ও ফিরে না আসলে পরিবার বরিশাল কোতয়ালী থানায় নিঁখোজের ডায়েরী করেন।

ময়না তদন্তের জন্য মরদেহের ঝালকাঠি সদর হাসপাতালে আনা হচ্ছে জানিয়ে পরিদর্শক (ওসি) একেএম সুলতান মাহমুদ এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 


এ ক্যটাগরির আরো খবর..