স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যিনি নিজের জীবনকে বাজি রেখে লড়াই সংগ্রাম করেছে নিজের জন্য নয় দেশের মানুষকে ভালবেসে দেশকে ভালবেসে বারং বার জেল খেটেছে তিনি হচ্ছে হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ট বাঙ্গালী বাংলার মানুষের হুদয়ের স্পান্দন জাতির জনক বঙ্গবন্ধৃু শেখ মুজিবর রহমান। কথা গুলো বললেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রধান অতিথী হিসাবে নিজামপুর ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪২ তম শাহদাৎ বাষিকিতে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এ সময় শোক সভা জনসমুদ্রে পরিনত হয়।
নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বুধবার (১৬ আগষ্ট) বেলা ৫ টার সময় বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাৎ বার্ষিকীর শোকসভায় ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি তবিবার রহমান বুল বুল এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মেয়র আশরাফুল আলম লিটন, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষাবিষায়ক সম্পাদক আসিফ উদ দৌলা অলোক, যুবলীগের শার্শা উপজেলার আহবায়ক সাইদুজ্জামান বিটন, যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিপুল, শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবার রহমান শ্রমবিষায়ক সম্পাদক কোরবান আলী নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান কবির দিলা, আমিনুর রহমান রুহুল কুদ্দুস বেনাপোল পৌর আওয়ামীলীগ এর আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, যুবলীগের পৌর আহবায়ক সুকুমার দেবনাথ, আলীম রেজা বাপ্পী প্রমুখ।




