× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

বেনাপোলে ৭০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

মোঃমাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্তে থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ হোসাইন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার  (১৪ ডিসেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের ওসমান গনির ছেলে হোসাইন (২০)।
পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামস্থ চোরের রাস্তার পানির পাম্পের সামনে পাকা রাস্তার উপর হতে ৭০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী হোসাইন গনিকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..