× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ফুলবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল

admin
হালনাগাদ: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার মনোনয়ন ক্রয় ও দাখিলের শেষ দিনে প্রার্থীরা মনোনয়ন পত্র নির্বাচন কমিশনে জমা প্রদান করেছেন।

জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে আতাউর রহমান শেখ আওয়ামীলীগ, গোলাম রব্বানী সরকার স্বতন্ত্র, মইনুল হক জাতীয় পাটিসহ মোট ৩ জন চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে আব্দুল লতিফ, উত্তম কমার মোহন্ত, নজির হোসেন, মমিনুল হক আওয়ামীলীগ, রোস্তম আলী বিএনপি ও আব্দুল মজিদ মানিক জামায়াত সমর্থিতসহ মোট ৬ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ আওয়মীলীগ সমর্থিত নেত্রী রোকসানা আক্তার বিউটি, শামিমা আক্তার পারুল ও আর্জিনা খাতুন। অপরদিকে একমাত্র জাতীয় পার্টি সমর্থিত জান্নাতী বেগমসহ মোট ৪জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উপজেলা আওয়ামীলীগ সুত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় কমিটি’র সিদ্ধান্ত অনুযায়ী তৃর্ণমূল পর্যায়ে উপজেলা কমিটি,৬ টি ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি,সম্পাদকসহ মোট ১৭৯ ভোটার গত ২৮ জনুয়ারী প্রত্যক্ষ ভোটে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার ১০৮ তৃর্ণমূলের ভোট পেয়ে প্রাথমিক ভাবে নির্বাচিত হলেও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ ৬৩ ভোট পেয়ে তাদের নামের তালিকা কুড়িগ্রাম জেলা কমিটি কেন্দ্রে পাঠালে আতাউর রহমান শেখকে মনোনয়ন বোর্ড নৌকা প্রতীক দিয়েছেন।

ফলে উপজেলায় তৃর্নমুলের ভোটে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার বিজয়ী হলেও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাকে নৌকা প্রতীক না দিলে তৃর্নমুলে নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..