× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পিআইডি

ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফিলিস্তিনিদের স্পৃহা অদম্য। তারা অন্যায় ও অসত্যের মুখোমুখি হয়েও সত্য ও ন্যায়ের পথে লড়াই চালিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, নিকট ভবিষ্যতে আমরা এমন এক প্যালেস্টাইনকে দেখব, যেখানে মানুষ আর বন্দি থাকবে না।

আজ সন্ধ্যায় রাজধানীর ঐতিহাসিক লালবাগকেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, পরিবেশ আন্দোলন, শিশু অধিকার কিংবা নারী অধিকার আন্দোলন—সবই এক অভিন্ন মানবিক মূল্যবোধে যুক্ত। সুইডিশ তরুণ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের প্যালেস্টাইনের মুক্তি আন্দোলনে অংশগ্রহণ তারই প্রমাণ।

তিনি উল্লেখ করেন, একজন পরিবেশ কর্মী গ্রেফতার হলে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। সকল আগ্রাসন একদিন পরাজিত হবে এবং ফিলিস্তিনের অদম্য জনগণ অবশ্যই স্বাধীন হবে। তিনি আহ্বান জানান, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ফিলিস্তিনের মুক্তির জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বক্তব্য রাখেন। তাঁরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে পদকপ্রাপ্ত সংস্কৃতি কর্মী, অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন। এসময় কূটনীতিক, শিল্পী ও সংস্কৃতি অনুরাগীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..