ফরিদপুরে যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার

আবু নাসের হুসাইন, ফরিদপুর: র‌্যাব-০৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত কে এ মতিন (৩৮) কে আটক করেছে।

সোমবার (১২ নভেম্বার) শহরের মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করে। মতিন বোয়ালমারী উপজেলার কলিমাঝি গ্রামের মকলুকার রহমানের ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, রাজবাড়ী জেলার সদর সিআর-১২০/১৮ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী কে এ মতিনকে ফরিদপুর মেডিকেল কলেজ এলাকায় থেকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায় যে, আটককৃত আসামী তার স্ত্রীর নিকট থেকে যৌতুক না পেয়ে তার স্ত্রী ও সন্তানদের শ্বশুর বাড়ীতে রেখে চলে আসে এবং যৌতুক না পেলে স্ত্রী সন্তানদের নিজ ঘরে উঠাবে না বলে তার শ্বশুরকে জানায়।

এ প্রেক্ষিতে আসামীর স্ত্রী রাজবাড়ী সদর কোটে একটি নালিশি পিটিশন দাখিল করেন। আদালতের সমনের প্রেক্ষিতে আসামী আদালতে হাজির না হয়ে দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করে। বর্তমানে রাজবাড়ী সিআর নং-১২০/১৮ মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আটককৃত আসামীকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।