নবীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সারও বীজ বিতরণ

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ ২০১৮-২০১৯ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে ধান,গম,ভূট্টা,সরিষা,বিটি বেগুন খরিফ মৌসুমে গ্রীস্মকালীণ মুগ ফসল আবাদে বিনামূল্যে বীজ সার বিতরণ অনুষ্টানের আয়োজন করা হয়।

গত ১২ নভেম্বর বিকালে নবীগঞ্জ উপজেলা হলরুমে নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে ও কৃষি সম্পাসারণ অফিসার একে এম মাকছুদুল আলমের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ প্রমূখ। অনুষ্টানে ৫শ ৫৬ জন কৃষকের মধ্যে ধান,গম,ভূট্টা,সরিষা,বিটি বেগুন বীজ ও সার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।