প্রয়োজন ভাল কাজের প্রশংসা আর গঠনমূলক সমালোচনা -তথ্যমন্ত্রী

‘গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সে কারণে নির্বাহী বিভাগের সাথে সংবাদপত্রসহ সকল গণমাধ্যমের যোগসূত্র থাকা একান্তভাবে জরুরি। গণমাধ্যমে ভালো কাজের প্রশংসা প্রয়োজন, আর সমালোচনা হতে হবে গঠনমূলক।’ বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ।

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক ও প্রকাশক পরিষদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘প্রচার সংখ্যায় কম-বেশি, আকারে ছোট-বড় সকল সংবাদপত্রই গুরুত্বপূর্ণ। প্রচার সংখ্যা কম হলেও গুণগতমানে কোনো সংবাদপত্র এগিয়ে থাকতে পারে। তাই সকল সংবাদপত্রকে বস্তুনিষ্ঠতা ও গুণগতমান বজায় রাখতে সচেষ্ট থাকা প্রয়োজন।’

সভায় পরিষদের সভাপতি শিহরন রশীদ ও কার্যকরী সদস্যবৃন্দ উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে – তথ্য অধিদফতর থেকে প্রতিদিন একটি সচিত্র প্রতিবেদন সংবাদপত্রগুলোতে প্রেরণ, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র প্রদানের ক্ষেত্রে সকল সংবাদপত্রের জন্য সুবিবেচনা, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ স্থাপন ও বঙ্গবন্ধু স্মারকগ্রস্থ প্রকাশের প্রস্তাব। মন্ত্রী প্রস্তাবগুলো সুবিবেচনার আশ্বাস দেন।

বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক ও প্রকাশক পরিষদের সভাপতি ডেইলি ট্রাইবুনালের সম্পাদক শিহরন রশীদ, দর্শন প্রতিদিনের সম্পাদক আতিকুর রহমান চৌধুরী, দৈনিক আমার পাতার মোঃ জসিম উদ্দিন, সিটিজেন টাইমের নাজমুল আহম্মদ তৌফিক, বাংলাদেশ কণ্ঠের ফারুক খান, চাঁদপুর জমিনের মোঃ রোকনুজ্জামান রোকন, বাংলাদেশের আলো’র মফিজুর রহমান খান বাবু, বাংলার নবকণ্ঠে রুমাজ্জল হোসেন রুবেল. আমার দিনের আহসান হাবিব, দৈনিক নবজীবনের নূরুন নাহার রিতা, ডেইলি ইভিনিং নিউজের এ বি এম সেলিম আহমেদ, আলোকিত একুশের সংবাদের হেদায়েত উল্যাহ মানিক, দৈনিক রূপালী বাংলাদেশের ইমদাদুল হক বিশ্বাস, দৈনিক প্রথম কথার নটো কিশোর আদিত্য, আমার বার্তা’র হারুন চৌধুরী, দৈনিক সবুজ নিশানের এডভোকেট মু. আবু সাঈদ সোহান, দৈনিক দেশবার্তার কাজী জাহিদ ইকবাল হোসেন, দৈনিক স্বাধীন বাংলার মোঃ আখলাকুল আম্বিয়া এবং লাখো কণ্ঠের ফরিদ আহম্মদ বাঙ্গালী সভায় অংশ নেন।

ট্যাগ আমার বার্তা’র হারুন চৌধুরীআলোকিত একুশের সংবাদের হেদায়েত উল্যাহ মানিকচাঁদপুর জমিনের মোঃ রোকনুজ্জামান রোকনডেইলি ইভিনিং নিউজের এ বি এম সেলিম আহমেদডেইলি ট্রাইবুনালের সম্পাদক শিহরন রশীদতথ্যমন্ত্রীতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদদর্শন প্রতিদিনের সম্পাদক আতিকুর রহমান চৌধুরীদৈনিক আমার পাতার মোঃ জসিম উদ্দিনদৈনিক দেশবার্তার কাজী জাহিদ ইকবাল হোসেনদৈনিক নবজীবনের নূরুন নাহার রিতাদৈনিক প্রথম কথার নটো কিশোর আদিত্যদৈনিক রূপালী বাংলাদেশের ইমদাদুল হক বিশ্বাসদৈনিক সবুজ নিশানের এডভোকেট মু. আবু সাঈদ সোহানদৈনিক স্বাধীন বাংলার মোঃ আখলাকুল আম্বিয়াবাংলাদেশ কণ্ঠের ফারুক খানবাংলাদেশ সংবাদপত্র সম্পাদক ও প্রকাশক পরিষদকে তথ্যমন্ত্রীবাংলাদেশের আলো’র মফিজুর রহমান খান বাবুবাংলার নবকণ্ঠে রুমাজ্জল হোসেন রুবেল. আমার দিনের আহসান হাবিবলাখো কণ্ঠের ফরিদ আহম্মদ বাঙ্গালীসিটিজেন টাইমের নাজমুল আহম্মদ তৌফিক

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।