× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

প্রেমিকাকে না পেয়ে বোনকে ধর্ষণের পর হত্যা

admin
হালনাগাদ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

গাজীপুর প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর উত্তরপাড়া গ্রামে এক মাদরাসাছাত্রী শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। রোববার দুপুর ১২টায় শ্রীপুর থানা পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত মৌসুমী আক্তার (৮) উপজেলার গাজীপুর উত্তরপাড়া গ্রামের কুদ্দুস আলীর মেয়ে। সে স্থানীয় গাজীপুর সিনিয়র ফাজিল মাদরাসার ইবতেদায়ি শাখার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের মা রমিজা খাতুন জানান, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আব্দুল আউয়ালের ছেলে মনিরুজ্জামানের সঙ্গে তার বোনের মেয়ে লাকী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মনিরুজ্জামান জয় তার নানা গাজীপুর গ্রামের কদম আলীর বাড়িতে থেকে পড়াশোনা করতেন।

এদিকে, তাদের প্রেমের সম্পর্ক জেনে যাওয়ায় কয়েকদিন আগে লাকী আক্তারকে অন্যত্র পাঠিয়ে দেন পরিবারের লোকজন। মনিরুজ্জামান কয়েকদিন ধরে প্রেমিকা লাকী আক্তারের সন্ধানের জন্য মৌসুমীকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। ধারণা করা হচ্ছে, মনিরুজ্জামানই মৌসুমীকে ধর্ষণের পর হত্যা করেছেন। এ ঘটনার পর থেকে মনিরুজ্জামান পলাতক রয়েছেন।

নিহতের ভাই ইদ্রিস আলী বলেন, বাড়ির পাশেই গাজীপুর বাজারে এক বাউল গানের অনুষ্ঠান ছিল। এদিকে তার মা স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে ছিলেন না। মৌসুমীকে তার ঘরে ঘুমাতে রেখে সে বাউল গান শুনতে যায়। ভোর রাতে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা খোলা। এ সময় ঘরে ঢুকে মৌসুমীর রক্তাক্ত নিথর দেহ দেখে কান্নাকাটি শুরু করেন।

গাজীপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য আব্দুস সালাম জানান, সংবাদ পেয়ে নিহতের বাড়িতে গিয়ে এ বিষয়ে শ্রীপুর থানায় খবর দেয়া হয়। পরে দুপুরের দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এখলাসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..