× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

পিআইডি

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার

জুলাই গণ-অভ্যুত্থানে মহান শহীদ ছাত্র-জনতার ত্যাগের মূল উদ্দেশ্যই ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। তাই অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।’

আজ ৫ আগস্ট বুধবার সকালে বরিশালে নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে নগরীর আমতলা মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান শহীদ ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ছাত্র-জনতার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। সেই লক্ষ্য বাস্তবায়নে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।

মন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তাঁদের রক্তের মর্যাদা রক্ষায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা এবং জনগণের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

তিনি আরও বলেন, যারা জীবন উৎসর্গ করে স্বৈরশাসনের অবসানে ভূমিকা রেখেছেন, তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত সবাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

দিবসটি উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী সামাজিক, সাংস্কৃতিক ও স্মরণমূলক নানা কর্মসূচি পালিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..