প্রধানমন্ত্রীর ভারত সফর এপ্রিলে

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন এপ্রিলের প্রথমার্ধে। বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রসচিব ড. সুব্রামনিয়াম জয়শঙ্কর আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিষয়টি চূড়ান্ত করেন।

প্রায় আধা ঘণ্টার এ বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ভারতের পররাষ্ট্রসচিব বলেছেন এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো মজবুত হবে।

জয়শঙ্কর আরো জানান, সফরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও যোগাযোগের বিষয়টি গুরুত্ব পাবে।

এ সময় প্রধানমন্ত্রী সীমানা ও ছিটমহল সমস্যা সমাধানের কথা উল্লেখ করে বলেন, ভালো মানসিকতা নিয়ে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান সম্ভব। সেই সঙ্গে তিনি যোগাযোগ এবং মানুষের কল্যাণে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

জানা গেছে, গত বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে তা পিছিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।