× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী মায়ের মমতা দিয়ে দেশ পরিচালনা করছেন বলে দেশ এগিয়ে যাচ্ছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০২২
মমতা দিয়ে দেশ পরিচালনা

সুস্থ সমাজ ব্যবস্থার জন্য ক্রীড়ার কোন বিকল্প নাই। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সুন্দর সোনার বাংলা গড়া, জাতির পিতার যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হবে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী।

আজ দিনাজপুরের সেতাবগঞ্জের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৬ষ্ঠ ফিরোজ জামান স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি সুস্থ সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি ক্রীড়ার গুরুত্ব অনস্বীকার্য। এখন ছেলেমেয়েরা মাঠে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলা করছে। যা আমাদের জন্য ভালো সংবাদ। তিনি বলেন, গত ১৩ বছর আগে দেশের ক্রীড়াঙ্গনে খেলাধুলা তেমন হতো না, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ব্যাপক পদচারণা আমরা দেখতে পাচ্ছি। আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে খেলোয়াড় ও সংগঠকদের উৎসাহিত করছেন, যা অতীতের কোন সরকার বা রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি আমরা দেখি নাই।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় খেলাধুলার পরিবেশ তৈরি করার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। বিভাগীয় ও জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন হচ্ছে। একটা সময় ছিলো একই স্টেডিয়ামে সব খেলা হতো, এখন কিন্তু সেই অবস্থা নাই। এখন বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য আলাদা আলাদা স্টেডিয়াম তৈরি করা হচ্ছে।

খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বিদেশে অবস্থান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন। সৃষ্টিকর্তা হয়তো বাংলাদেশের মানুষের অগ্রযাত্রার জন্যই তাকে রক্ষা করেছিলেন। তাঁর হাত ধরে শুধু ক্রীড়াঙ্গন নয়, সমগ্র বাংলাদেশকে এগিয়ে যেতে দেখছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে দেশ পরিচালনা করছেন বলে দেশ এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী পরে দিনাজপুরের বোচাগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ও ক্ষুদ্র নৃ-গোষ্টির শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..