× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

ধামইরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারী জায়গায় ভাড়া ও অনিয়মের অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারী জায়গায় ভাড়া দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।

আজ সোমবার ২৭ জানুয়ারী বিকেল ৩ টায় ঘটনাস্থলে সরেজমিন গিয়ে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পাওয়া যায়নি, এছাড়াও বিদ্যালয়ে রাতের বেলায় মাদকসেবীরা আড্ডা দেয় ও নেশা সেবন করে বলেও স্থানীয়রা অভিযোগ করেন।

ম্যানেজিং কমিটি ও স্থানীয়দের অভিযোগে জানা গেছে, উপজেলার রুপনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মামুন রেজা বিদ্যালয়ের পুরাতন অবকাঠামোতে দোকানঘর হিসেবে ভাড়া দিয়েছেন যা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে অবহিত করা হয়নি, ভাড়াটিয়া আলম হোসেন ২শত টাকার মাসিক ভাড়ার কথা উল্লেখ করেন এবং সে বাঁশ ও টিন দিয়ে ঘর নির্মান করেছেন বলে জানান।বিদ্যালয়ে সভাপতি মোকলেছার রহমান অভিযোগ করে বলেন, ‘আমার প্রধান শিক্ষক আমাকে না জানিয়ে কমিটির কোনরুপ রেজুলেশন ছাড়াই ঘর ভাড়া দিয়েছে, যা বিধি বহির্ভূত।’ দোকানঘর ভাড়া দেওয়ার বিষয়টি স্বীকার করে প্রধান শিক্ষক সুলতান মামুন রেজা বলেন, ‘আমি এইউটিও (সহকারী উপজেলা শিক্ষা অফিসার) স্যারের নির্দেশে ভাড়া দেওয়া দোকানটিতে কার্যক্রম বন্ধ করতে আজকে ভাড়াটিয়াকে বলেছি’ নিজের কাজে বাজারে এসেছিলাম।”

উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা বলেন, প্রধান শিক্ষক কোন ভাবেই সরকারী জায়গা একক সিদ্ধান্তে ভাড়া দিতে পারেন না, বিষয়টি ভালভাবে জেনে ব্যবস্থা নেয়া হবে।’

স্থানীয় বাসিন্দা মোকসেদ আলী ও আব্দুল বারিক দেওয়ান অভিযোগ করেন, রাতের বেলায় বিদ্যালয়ের নতুন ভবনের উপর তলায় আমার জামাই তাস খেলে, নৈশ্য প্রহরী তাদের সাপোর্ট দেয়। , এছাড়াও স্থানীয়রা রুপনারায়নপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে জাইবর হোসেন বলেন, এখানে প্রতি নিয়ত নেশা বিক্রি হয়, মাদকসেবীদের আড্ডা চলে সব সময়, আমাকে দোকানটি ভাড়া দিলে, আমি সেখানে কোচিং সেন্টার করে শিক্ষার্থীদের কল্যানে কাজ করবো, এবং পরিবেশ ফিরিয়ে আনবো।

এমন অভিযোগের প্রেক্ষিতে নৈশ্য প্রহরী জাকারিয়া নিজের অসহায়ত্বের কথা স্বীকার করে বলেন, আমি নিরুপায়, রাতের বেলায় থাকি, বেশি কিছু বললে আমার ক্ষতি হতে পারে।’

এলাকাবাসী ও স্থানীয়রা বলেন, প্রধান শিক্ষক যেখানে নিজেই টাল-মাতাল অবস্থা, তাকে স্বাভাবিক মনে করেন না বিদ্যালয়ের সভাপতি মোকলেছার রহমান ও অভিভাবকরা, যাকে দোকানঘরটি ভাড়া দেওয়া হচ্ছে সে ব্যবসা নয় এলাকার পরিবেশ নষ্ট করবে।


এ ক্যটাগরির আরো খবর..