× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

প্রথম বারের মত মেশিনে ভোট দিয়ে উচ্ছ্বসিত ভোটাররা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

রংপুর প্রতিনিধিঃ  রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের শালবন এলাকায় রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজে কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট শুরু হয়।

এদিকে এই কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রথমে অনেককেই ভোট দেয়ার আগে দুশ্চিন্তায় দেখা যায়। কারণ কোনো মেশিনে এটাই তাদের প্রথম ভোট। তবে ভোট দেয়ার পর তারা আনন্দিত। খুব কম সময় লাগছে ভোট দিতে। এই কেন্দ্রে প্রচুর ভোটার আসলেও ভোটারদের তেমন লাইনে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে না।

রফিক আহমেদ নামে এক ভোটার বলেন, আমরাই সৌভাগ্যবান যে মেশিনে ভোট দিতে পারছি। খুব তাড়াতাড়ি ভোট দেয়া যাচ্ছে। কষ্ট করে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।

তবে এই কেন্দ্রের চার ও পাঁচ নম্বর কক্ষের দুটি যাচাইকরণ যন্ত্রে ছোট ত্রুটি দেখা দিলে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে নির্বাচনের কমিশনের লোকজন সেটি ঠিক করে ফেলেন। সেসময় ভোটারদের কিছু অভিযোগ পাওয়া গেছে। মারুফ নামে এক ভোটার জানান, ভোট দিতে এসে আমাকে আধা ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। হঠাৎ করে ইভিএম মেশিন কাজ না করায় ভোট দিতে দেরি হয়েছে।

সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজহারুল ইসলাম দুলাল জানান, এই কেন্দ্রে ইভিএমে ভোট চলছে। এ বিষয়ে আগেই ভোটারদের হাতে-কলমে শেখানো হয়েছে। কেন্দ্রটিতে ভোটার সংখ্যা দুই হাজার ৫৯ জন। ছয়টি বুথে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। পুরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটাররাই আসছেন বেশি।


এ ক্যটাগরির আরো খবর..