আরাফাত কল্লোল,ঝিকরগাছা (যশোর) সংবাদদাতাঃ ঝিকরগাছায় প্রতিপক্ষের সন্ত্রাসীহামলা ও গাছিদা দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখমের ঘটনার মামলার আসামীরা বেপরোয়া হয়ে পড়েছে। মামলা তুলে নিতে বাদী পক্ষকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এর প্রেক্ষিতে বাদী গত ৭/৪/২০১৮ ইং তারিখে এজাহার নামীয় আসামীদের নাম উল্লেখসহ থানায় একটি সাধারণ ডাইরী করেছেন ।যার নং- ২৪৫। এদিকে ওই ঘটনায় ঝিকরগাছা থানায় অভিযুক্ত দুই চিহিৃত সন্ত্রাসী উপজেলার সৈয়দপাড়া গ্রামের আব্দুল কাদেরে ছেলে কুতুবউদ্দিন (২৪) ও আলী হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩২) কে আসামী করে মামলা হলেও পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।
অথচ আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলে অভিযোগ উঠেছে। ঝিকরগাছা থানায় মামলা নং-১৪,তারিখ-২৫/০৩/২০১৮ ইং। জখমি জাহিদ হাসান (২৪) বর্তমানে ঢাকার শ্যামলীস্থ টম্যাস প্রাইভেট হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তাকে খুলনার গাজী মেডিকেলে ভর্তি করা হয়।
ধারালো গাছিদার কোপে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ায় উপক্রম হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সন্ত্রসারী এই হামলা ও জখমের ঘটনা পূর্বপরিকল্পিত বলে মামলার বাদী উপজেলার নীলকণ্ঠনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও ভিকটিম জাহিদ হাসানের পিতা গোলাম সরোয়ার ঝিকরগাছা প্রেসক্লাবে এসে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।


