প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসে ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়।
এ উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে সকালে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীরউপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। পবিত্র কোর’আন তেলাওয়াত এবং গীতা, বাইবেল ও ত্রিপিটকথেকে পাঠ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজয় দিবস উপলক্ষ্যেরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। কোভিড-১৯ অতিমারির প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে দূতাবাসের সকল সদস্য বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রবাসীদের অংশগ্রহণের লক্ষ্যে দূতাবাস অনুষ্ঠানটি ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজন করে।ফলে ফ্রান্সে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাসহ প্রবাসেরবিশিষ্টব্যক্তিবর্গওগুণীজন, রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজন অনলাইনে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান– এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন, যার বিনিময়ে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তি অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, গত ১১ ডিসেম্বর ইউনেস্কো নির্বাহী পরিষদের ২১০তম সভায় সর্বসম্মতিক্রমে ‘UNESCO-Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize in the field of Creative Economy’নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। এ পুরস্কারের মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশ যে অবিচ্ছেদ্য, বঙ্গবন্ধু ও বাংলাদেশ যে একে অন্যের পরিপূরক এ পুরস্কারের শিরোনামে তা উঠে এসেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি এ পুরস্কারের বিষয়ে বলিষ্ঠ দিক নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি তাঁর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ইউনেস্কো অনুমোদিত‘UNESCO-Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize in the field of Creative Economy’পুরস্কারের ওপর ভিত্তি করে দূতাবাস নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।




