শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বাড়তি জোর দেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বাড়তি জোর দেন শিক্ষামন্ত্রী
করোনা নির্মূল হওয়ার আগেই স্কুল-কলেজ খুলে দেওয়া হলেও এখনো কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। বাড়তি সচেতনতার কারণেই স্কুল-কলেজ খোলায় এখনও সংক্রমণের খবর আমরা পাইনি। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বাড়তি জোর দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে তিনি একথা বলেন।

দীপু মনি বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করছি। খবর দিয়ে যাচ্ছি, আবার অনেক প্রতিষ্ঠানে হঠাৎ করে যাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ জায়গায় অভিভাভবকরা সেটা মানছেন না।

এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সচল করতে পারেনি বলে জানিয়ে তিনি বলেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সময় পেলেও প্রান্তিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পুরোপুরি শেষ করতে পারেনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।