× Banner
সর্বশেষ
আদ-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর বিষয়ে যা জানালো স্বাস্থ্য বিভাগ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক 

সিলেট প্রতিনিধি

পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সিলেট,নষ্ট হচ্ছে নগরীর সৌন্দর্য

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সিলেট নষ্ট হচ্ছে নগরীর সৌন্দর্য

নগরজুড়ে যত্রতত্র পোস্টার-ব্যানার লাগানোর কারণে সিলেটের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা, বৈদ্যুতিক খুঁটি এবং বাসাবাড়ি—কিছুই বাদ যায়নি এর কবল থেকে। পোস্টার-ব্যানারে নগরীর বিভিন্ন দেয়াল, বিদ্যুতের খুঁটি যেন প্রায় ঢাকা পড়েছে। অলিতে-গলিতে রাজনৈতিক প্রচারণা, কোচিং সেন্টারের বিজ্ঞাপন এবং নানা ধরনের বাণিজ্যিক প্রচারণায় ভরে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ দেয়াল লিখন বা পোস্টার লাগানো নিষেধ প্রদান করলেও ঐতিহ্যবাহী সিলেট সরকারি মহিলা কলেজ, মদন মোহন সরকারি কলেজ ও মুরারি চাঁদ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটক বিভিন্ন পোস্টারে ঢাকা। এছাড়া বিদ্যুতের খুঁটি, ফুটপাতের আশপাশ এবং বাসাবাড়ির দেয়ালেও একই দৃশ্য। রাজনৈতিক নেতা, কোচিং সেন্টার, বাসা ভাড়া, চাকরি, ঔষধসহ বিভিন্ন বিজ্ঞাপন প্রচারের পোস্টারগুলো নগরীর নান্দনিকতা নষ্ট করছে।
এ প্রসঙ্গে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী আনিকা রাইদাহ জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ হওয়া উচিত পরিচ্ছন্ন ও সুন্দর। তবে এসব বিজ্ঞাপনি পোস্টারের কারণে বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নজরদারি বাড়াতে হবে।
সিলেটে জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জাকের হোসেন বলেন, নগর কর্তৃপক্ষ অনুমোদিত যেসব জায়গায় বিজ্ঞাপন দেওয়ার কথা রয়েছে, এর বাহিরে যেসব প্রতিষ্ঠান বিজ্ঞাপন ব্যানার বা সাইনবোর্ড লাগাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাছাড়া যদি নগর কর্তৃপক্ষ প্রয়োজন মনে করে তাহলে বিজ্ঞাপন প্রচারের জন্য আরও কিছু নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে পারে। এতে করে নগরীর সৌন্দর্যহানির ঘটনা এড়ানো সম্ভব হতো।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা দেওয়ার পরও নগর কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনি ব্যানার-পোস্টার লাগানো হয়। এসব পোস্টার-ব্যানার অপসারণের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এরপরও যদি কোন জায়গায় অপসারণ না করা হয়, সেসব জায়গায় থেকে দ্রুতই এসব পোস্টার-ব্যানার অপসারণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..