জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন শারমীম আখতার

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন শারমীম আখতার

চেষ্টাই সাফল্য সেই সাফল্য অর্জন করেছেন ফরিদপুরের মধুখালী উপজেলার সুনাম ধন্য বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শারমীম আখতার।

তিনি জেলা পর্যায়ে প্রাথমিক স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধুখালী উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ অর্জন করায় জেলা পর্যায়ে প্রেরণ করা হয়।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটির সম্মানিত সভাপতি জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন এর সমন্বয়ে গঠিত কমিটি সার্বিক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণে ৩ টি উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে হতে জেলা পর্যায়ে কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শারমীম আখতার শ্রেষ্ঠত্ব অর্জন ঘোষণা করা হয়।

একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল, প্রযুক্তি ব্যবহার, মাল্টিমিডিয়া শ্রেণি পাঠদানে পারদর্শীতা, শিখন শেখানোর কৌশল দক্ষতা, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ, যোগ্যতা ভিত্তিক পাঠদান ও নতুন কারিকুলামের সঠিক প্রয়োগ সহ অন্যান্য বিশেষ কৃতিত্বের উপর ভিত্তি করে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

ইতিপূর্বে উপজেলা পর্যায়ে একটানা ৪ বছর, জেলা পর্যায়ে ৩ বছর এবং বিভাগীয় পর্যায়ে ২০১৯ সালে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পান। উল্লেখ্য, তিনি কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠান প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করে সুনামের সহিত অদ্যবদি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তিনি বলেন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেলো। নিশ্চয়ী শিক্ষার্থীদের পাঠদানে কর্মস্পৃহা বাড়বে। তিনি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সাফল্য ও আমার মেধা কাজে লাগিয়ে ভবিষ্যতে এই শিক্ষা প্রতিষ্ঠানের যেন আরো উজ্জ্বল করতে পারি।

তবে তিনি জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে মধুখালী উপজেলার মধ্যে কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেন। তাই তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন । যাতে তিনি আগামীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।