তৃণমূল পর্যায়ে ভূমিহীন-গৃহহীন বাছাই

তৃণমূল পর্যায়ে ভূমিহীন-গৃহহীন বাছাই

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে শতভাগ পূনর্বাসনের লক্ষে তৃনমূল পর্যায়ে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করেছেন বরিশালের উজিরপুর উপজেলার নবাগত নির্বাহী অফিসার ফারিহা তানজীন। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার
বামরাইল, ওটরা, জল্লা ইউনিয়নের যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় উজিরপুর
উপজেলার ভূমিহীন-গৃহহীন পূনর্বাসন করা হবে।

সেলক্ষ্যে উজিরপুরের ভূমিহীন- গৃহহীনদের তালিকাভুক্তের জন্য তৃনমূল পর্যায়ে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে ভূমিহীন-গৃহহীন যাচাই-বাছাই শুরু করা হয়েছে। ইতিমধ্যে একাধিক ইউনিয়নের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

বুধবার উজিরপুর পৌরসভা, হারতা, সাতলা ও শোলক ইউনিয়নে ভূমিহীন-গৃহহীন পরিবার যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে একটি স্বচ্ছ তালিকা প্রস্তুত করা হবে বলেও তিনি (ইউএনও) উল্লেখ করেন।

তিনি আরও জানান, শিকারপুর ইউনিয়নের ভূমিহীন-গৃহহীনদের জন্য ক্রয়কৃত জমিতে বালু ভরাট কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। সেখানে বালু ভরাট সম্পন্ন হওয়ার পর বসতঘর নির্মাণ শুরু করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।