আর এ সময়েই জনতার পাশে দাঁড়িয়েছেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন। হ্যান্ড স্যানিটাইজার, খাবারসহ নানা সহযোগিতা করে জনগণের ঘরে ঘরে আস্থার বার্তা ছড়িয়েছে। এতেই চন্দ্রগঞ্জ থানা এলাকায় প্রশংসা লাভ করছে ওসি জসীম উদ্দীন।
চন্দ্রগঞ্জ থানা সূত্র জানায়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবরের পরপরই সাধারণ জনগণের সুরক্ষায় চন্দ্রগঞ্জ থানার পক্ষ থেকে থানা এলাকার প্রত্যেকটি বাজারে হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স বিতরণ শুরু করা হয়। পরে দেশে করোনা ভাইরাস ধরা পড়ার পরে সরকারের নির্দেশে জনসমাগম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
একইসঙ্গে করোনা সংক্রমণ প্রতিরোধ না করা পর্যন্ত পুলিশের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোঃ আজিজুল ইসলাম।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জের এমন কার্যক্রম সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বস্তরে।
গুণীজনরা বলছেন, দেশে এ দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ পুলিশ সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছে। ভয়কে উপেক্ষা করে সারাদেশে এমন করে সকলের পাশে দাঁড়িয়ে তাদের ঐতিহাসিক দায়িত্বকে আবারো প্রকাশ করলো। তারই ধারাবাহীকতা রেখেছে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ। এতে তারা ওসির প্রশংসা করে বলেন, নেতৃত্ব গুণের কারণেই তিনি এই কঠিন সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
এক সাক্ষাৎকারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ দ্যা নিউজের প্রতিবেদককে জানান, মুজিব বর্ষের অঙ্গিকার ছিল পুলিশ হবে জনতার। সেজন্য জনতার পুলিশ আজ জনতার পাশে। আমি আমার দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছি।



