যশোরের শার্শা থানাধীন বসতপুর এলাকায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটককৃত আসামী হলেন, শার্শা থানার আমলাই গ্রামের আহম্মেদ আলীর ছেলে মুছা (২৪)।
সোমবার (২৪ আগস্ট) রাত ১৭.৪৫ ঘটিকার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন বসতপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন আমলাই গ্রামস্থ মিজানুর রহমান বিশ্বাস এর চায়ের দোকানের সামনে (সাতমাইল হাতে গোগা গামী) পাকা রাস্তার উপর হতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামত ১০(দশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হইয়া আটককৃত আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।



