× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

পুলিশ সদস্যের জীবন বাঁচালো পকেটে থাকা কয়েন, সংঘর্ষে নিহত ২৪

admin
হালনাগাদ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

পুরো ভারত এখন বিক্ষোভ আন্দোলনে উত্তাল। পুলিশ জনতার সংঘর্ষে নিহতের সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে ২৪ জন। এরই মধ্যে উত্তর প্রদেশের ফিরোজাবাদের এক পুলিশ সদস্যের জীবন বেঁচেছে বুকপকেটে থাকা কয়েনের কল্যাণে। শুক্রবার নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রাস্তায় নামা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের সময় একটি গুলি তার ‘বুলেটপ্রুফ’ ভেস্ট ভেদ করে পকেটের সোজা চলে আসে।

পকেটে কয়েন থাকায় কোনো ক্ষতি হয়নি ২৪ বছর বয়সী বিজেন্দ্র কুমারের। তিনি এখন ‘দ্বিতীয় জন্ম’ উদ্‌যাপনে আত্মহারা। আন্দোলনকারীরা ছয়টি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের দিকে পাথর ছোড়ে। ওই সময় পুলিশ গুলি চালালে একজন মারা যান। বিজেন্দ্রসহ আহত হন ৩০ জন।

পুলিশ যখন গুলি চালায়, তখন বিজেন্দ্র আন্দোলনকারীদের দিক থেকে সরে আসছিলেন। এ সময় তার বুকের ঠিক বাদিকে গুলি লাগে। ভেস্ট ভেদ করে পকেটের কাছে যেতে যেতে গুলি কিছুটা বেগ হারায়। পকেটে ছিল আবার মানিব্যাগ, ভেতরে কয়েন। যার কারণে গুলি আর শরীরে ঢুকতে পারেনি। পরিণামে বিজেন্দ্র বেঁচে যান ‘নিশ্চিত মৃত্যুর’ হাত থেকে।


এ ক্যটাগরির আরো খবর..