পশ্চিমবঙ্গে পুলিশ অফিসারদের আচরণ মানুষের বিরক্তির কারণ হয়ে উঠেছে -তপন ঘোষ

পশ্চিমবঙ্গে পুলিশ অফিসারদের আচরণ মানুষের বিরক্তির কারণ হয়ে উঠেছে -তপন ঘোষ
গঙ্গার ঠিক ওপারেই ফেসবুক পোস্টের জন্য সুতপা মাইতি কে গ্রেপ্তার করে চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ূন কবীর এর মুখ পুড়েছে। শুধু হুমায়ূন কবীর নন, সারা পশ্চিমবঙ্গে পুলিশ অফিসারদের আচরণ আজ মানুষের বিরক্তির কারণ হয়ে উঠেছে। বলেছেন হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি তপন ঘোষ।
সম্প্রতি ব্যারাকপুর পুলিশ কমিশনার এর উদ্দেশ্যে পরামর্শ মূলক এসব কথা বলেন তিনি।

তপন ঘোষ বলেন, একটি বিশেষ সম্প্রদায়ের হাতে নিজেরা (পুলিশ) বার বার মার খেয়ে, গোটা রাজ্যে বহু এলাকায় বার বার গোষ্ঠী সংঘর্ষ রুখতে ব্যর্থ হয়ে, বার বার সরকারী সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হয়ে, কিছুদিন আগেই সরকারী সম্পত্তি ধ্বংস বিষয়ক রাজ্য সরকার প্রণীত আইনকে প্রহসন বানিয়ে, পুলিশ পেটানো অপরাধীর বাড়িতে খাবার পৌঁছানোর নামে তোষণ করে, যখন সোস্যাল মিডিয়ায় পোস্টের জন্য হিন্দুর উপর বীরত্ব দেখান, তা মানুষের কাছে যেমন বিরক্তিকর, তেমনি হাস্যকর।

সোস্যাল মিডিয়া জনিত আপনাদের এই অতি সক্রিয়তাও আবার অত্যন্ত দৃষ্টিকটুভাবে সিলেক্টিভ। বহু মুসলিম পোস্টদাতা হিন্দু ধর্মের, দেবদেবীর চূড়ান্ত অপমান, হিন্দুদেরকে প্রত্যক্ষ হুমকি দেওয়া, ৫০ কোটি হিন্দুর প্রকাশ্যে মৃত্যুকামনা করা, ইত্যাদির পরেও আপনারা ধৃতরাষ্ট্রের মত ভূমিকা পালন করেন। আর হিন্দু পোস্টদাতাদের ক্ষেত্রে দেখা যায় আপনাদের অতি সক্রিয়তা।

তাই ব্যারাকপুরের পুলিশ কমিশনার মহাশয়, আপনার হিতৈষী হিসাবে আমি আপনাকে পরামর্শ দিতে চাই যে হুমায়ূন কবীর এর মত অবিবেচক পদক্ষেপ করে নিজের ওজন নষ্ট করবেন না এবং নিজেকে জনগণের কাছে হাসির পাত্র করে তুলবেন না।

আমি নিজে প্রসূন মৈত্র এর সোস্যাল মিডিয়া তে পোস্টগুলি দেখেছি। ওর সমস্ত পোস্ট জনস্বার্থে এবং আইনের পরিসীমার মধ্যেই আছে। প্রসূন এ বিষয়ে যথেষ্ট সচেতন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।