পামেলা তিমি রক্ষার আন্দোলনে

বিনোদন ডেস্ক: পামেলা অ্যান্ডারসন তিমি শিকার বন্ধ ও সামুদ্রিক প্রাণিদের রক্ষায় প্রচারণায় নেমেছেন।

প্রাণি অধিকার রক্ষায় সক্রিয় কর্মী পমেলা অ্যান্ডারসন ‘সি সেফার্ড কনজারভেশন সোসাইটি’র পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যোগ দিয়েছেন। বিশ্বব্যাপী সামুদ্রিক প্রাণি ও তাদের আবাসস্থল রক্ষার জন্য কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।

৪৮ বছর বয়সী এই অভিনেত্রী আশা করছেন জাপানের তিমি শিকার বন্ধে সংগ্রাম করে যাবেন।

পমেলা বলেন, জাপান দক্ষিণ মেরুর সাগরের দিকে অগ্রসর হচ্ছে। যেখানে আন্তর্জাতিকভাবে তিমিদের নিরাপদ আশ্রয়স্থল বলা হয়ে থাকে। সেখানে তিমি শিকারিদের বহর যাচ্ছে। যা আন্তর্জাতিক আদালত ও অস্ট্রেলিয়ান ফেডারেল কোর্টের আইনের বাইরে।  পামেলা আরও বলেন, দক্ষিণ মেরুতে যদি তিমিরা নিরাপদে না থাকতে পারে তাহলে আর কোথায় থাকবে?

পামেলা এই প্রচারণা কার্যে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিমিদের বাঁচাতে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।