× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আম দেখতে বাদামি ধুসর বর্ণ; বাজারে চাহিদা নেই চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক ব্রা‌জিলের সঙ্গে সরাসরি শিপিং ব্যবস্থা চালু কর‌তে চায় বাংলাদেশ প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার -সংস্কৃতি মন্ত্রী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে – প্রধানমন্ত্রী

পাটকেলঘাটার মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

admin
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০১৭

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥  পাটকেলঘাটার মির্জাপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের এসএমসি সভাপতি রাজেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর এমএম ঈমান উদ্দিন। সহকারী শিক্ষিকা সবিতা দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস’র যুগ্ন সম্পাদক সুর্য্য পাল, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বজিত রায়, সহকারী শিক্ষক এস সুরাইয়া, রোজিনা খাতুন, খাদিজা সুলতানা, রমা রাণী কর্মকার, আতাউর রহমান, ও অনুপ কুমার ঘোষ। এসময় শিক্ষক তহমিনা খাতুন, শ্রাবন্তী মন্ডল, পপি ঘোষ, রায়হান শেখ, আব্দুল হালিম , এসএমসি’র সদস্য বৃন্দ পিটিএ’র সভাপতি সহ সভাপতি ও সদস্যবৃন্দ সহ ৩ শতাধিক অভিভাবক অভিভাবিকা উপস্থিত ছিলেন।

বক্তারা শিশুদের পড়াশোনার ব্যাপারে মায়েদের সচেতন হওয়ার আহবান জানান। এছাড়া সমাপনী পরীক্ষা, উপবৃত্তি, রমজানের ফ্রি কোচিং, স্কুল ইউনিফর্ম বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..