পাঁচদিন অনশনের পর আগামীকাল কাজে যোগ দেবেন খুলনায় পাটকল শ্রমিকরা

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলনের টানা পাঁচ দিন পর অনশনের পর পাটমন্ত্রী গাজী গেলাম দস্তগীরের প্রতিশ্রুতিতে আগামীকাল শনিবার কাজে যোগ দেবেন বলে ঘোষণা দিয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়ন করার আশ্বাসে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে আজ ভোর পর্যন্ত খালিশপুর, আটরা ও নওয়াপাড়া অঞ্চলে আন্দোলনরত শ্রমিকরা অনশনস্থল ত্যাগ করেন।

আগামীকাল শনিবার স্ব স্ব কাজে যোগ দিয়ে মিলের উদযাপন শুরু করবে শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলন নিরসনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সংগ্রাম পরিষদ ও পাটকল শ্রমিকলীগের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন  পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর। এ সময় তিনি শ্রমিক নেতাদের কাছে এক মাসের সময় চান। পরে আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী পে-শ্লিপ প্রদানের  কথা জানান পাটমন্ত্রী।

এ বিষয়ে লিখিত চুক্তি সম্পন্ন হলে সংগ্রাম পরিষদের নেতারা পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের সিদ্ধান্ত মেনে নেন। রাত সাড়ে ১০টায় শ্রমিক নেতারা স্ব স্ব মিলে বৈঠকের সিদ্ধান্তর কথা জানালে রাত সাড়ে ১১টায় খালিশপুর, ক্রিসেন্ট, ইস্টার্ন, আলীম, কার্পেটিং ও জেজেআই মিলের শ্রমিকরা অনশন ভঙ্গ করে। তবে আজ শুক্রবার ভোর পাঁচটায় প্লাটিনাম, স্টার ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা অনশনস্থল ত্যাগ করে।

পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি- বেতন পরিশোধ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকরসহ ১১ দফা দাবিতে দ্বিতীয় পর্যায়ে গেল ২৯ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করে খুলনা- যশোর অঞ্চলের প্রায় অর্ধলাখ শ্রমিক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।