× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ

পাকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সার্ক সচিবালয় জানিয়েছে ইসলামাবাদে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে মহাসচিবের নিবেদিত নেতৃত্ব এবং অবদানের প্রশংসা করেন।

তিনি সার্ক সনদের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন যে, দক্ষিণ এশিয়ায় আর্থ-সামাজিক উন্নয়ন, বাণিজ্য সংযোগ এবং দারিদ্র্য বিমোচনের জন্য একটি শক্তিশালী আঞ্চলিক অংশীদারিত্ব অপরিহার্য।

তিনি আরও জোর দিয়ে বলেন, সার্ক প্রক্রিয়ার পূর্ণ পুনরুজ্জীবন এবং যত দ্রুত সম্ভব ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য পাকিস্তান অব্যাহত সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।

মহাসচিব তার মেয়াদকালে অবিচল সমর্থনের জন্য পাকিস্তান সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সার্কের মূল লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানের সক্রিয় ও গঠনমূলক ভূমিকার স্বীকৃতি দেন।

তারা আঞ্চলিক সহযোগিতার বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন এবং জলবায়ু ঝুঁকি, জ্বালানি নিরাপত্তা ও আন্তঃসীমান্ত সংযোগসহ অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তারা পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..