× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

জীবনের চেয়ে অবশ্যই ক্রিকেট বড় না -পাকিস্তান সফর প্রসঙ্গে মুশফিক

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

যদি বলেন বাংলাদেশ দলের একটি সিরিজে বিশ্রাম নিতে হবে, এর চেয়ে বড় পাপ আর কিছু হতে পারে না! আমার জন্য অনেক বড় সুযোগও ছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো এত বড় টুর্নামেন্টে খেলার। প্রথমেই ওদের না করে দিয়েছি। জানি পুরো টুর্নামেন্টটা পাকিস্তানে হবে। ওদের বলেছি, যেহেতু পরিবার অনুমতি দিচ্ছে না, তারা ভয় পাচ্ছে, শঙ্কিত। এটার পর সেখানে গিয়ে খেলতে পারি না। । জীবনের চেয়ে অবশ্যই ক্রিকেট বড় না।

এই সঙ্গে বলতে চাই, পাকিস্তান হয়তো আগের চেয়ে ভালো নিরাপত্তা দেবে তবে আরও দুটি বছর যদি নিয়মিত অন্য দলগুলো সেখানে সফর করে, তখন হয়তো আমার আত্মবিশ্বাস বাড়বে। পাকিস্তানে আগেও সফর করেছি। ২০০৮ সালে গিয়েছিলাম। ওখানকার খেলার পরিবেশ, উইকেট খুবই ভালো হয়। সে হিসেবে বলব, অবশ্যই সফরটা মিস করব। আগামী ২-৩ বছরে যদি পরিস্থিতি ধারাবাহিক ভালো হয়, ভবিষ্যতে সেখানে না যাওয়ার কারণ নেই।


এ ক্যটাগরির আরো খবর..