× Banner
সর্বশেষ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া

পাইকগাছায় ঈদের দিন সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ আগস্ট, ২০১৯

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।  পাইকগাছা উপজেলায় ঈদের দিন মোটরসাইকেলের প্রতিযোগিতা করতে গিয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সায়েক (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয় তিনজন।

সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১ দিকে পাইকগাছার শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন বন্ধু মিলে দ্রুত গতিতে মোটর সাইকেলের প্রতিযোগিতা করছিল। মোটরসাইকেলগুলো শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় সায়েক নামের একজন গাড়ি থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে। এছাড়া নাহিষ, আকাশ ও শংকর মণ্ডল নামের তিন জন আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক সায়েককে মৃত ঘোষণা করেন।

আহত অপর তিনজনের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..