পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছা পৌরসভা ও নবলোকের যৌথ উদ্যোগে পৌর এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণ ও বাস্ত বায়নের লক্ষে আরবান গর্ভানন্স বিষয়ক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে ওরিয়ন্টশনে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, পৌর সচিব লিয়াকত আলী, নবলোকের উপজেলা ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহম্মদ সেলিম নেওয়াজ, আসমা আহম্মদ, কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল, শেখ মাহাবুবর রহমান রনজু, রবি শংকর মন্ডল, এসএম তৈয়েবুর রহমান, গাজী আব্দুস সালাম, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, কবিতা দাশ, সরবানু বেগম, সহকারী প্রকৌশলী নূর আহম্মদ, এ্যাডঃ মোজাফফার হাসান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর ও লুৎফর রহমান।


