পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা

পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা

খুলনার পাইকগাছায় লস্কর ইউপিতে চক্ষু ক্যাম্পে ৫শ চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। লস্করের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার উদ্যোগে ৭ সেপ্টেম্বর সোমবার ইউনিয়ন পরিষদে দিনব্যাপী সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক সুস্মিতা মন্ডল তন্নি, তপন কুমার, আরাফাত হোসেনসহ তাদের স্টাফরা চক্ষু চিকিৎসা প্রদান করেন।

‎সংশ্লিষ্টরা জানান, ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের ছানি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা ও নেত্রনালীর পরীক্ষাসহ ঔষধ ও চশমা দেওয়া হয়।

ক্যাম্পে বাছাইকৃত ছানি রোগীদের লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশনের জন্য রোগীও নির্বাচন করা হয়। এ সময় আরোও উপস্থিত ইউপি সদস্য অরবিন্দ মন্ডল, মোফাজ্জল, রফিকুল ইসলাম, টিএম হাসানুজ্জামানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ, চশমা  পেয়ে এলাকার গরীব রোগীরা ডাক্তার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।