× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনে হ্নদক্রিয়া বন্ধ হয়ে এক জেলের মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
হ্নদক্রিয়া বন্ধ হয়ে এক জেলের মৃত্যু

পশ্চিম সুন্দরবনে মাছ আহরণে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে ছাত্তার গাজী (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সুন্দরবনের কুকুমারী এলাকায় সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত বক্স গাজীর ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

জানা যায়, ১১ নভেম্বর বনবিভাগের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে ছাত্তার গাজী, খানজাহান আলী সরদার ও মারুফ বিল্লাহ মাছ ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করেন। সোমবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে সাত্তার গাজী মৃত্যুবরণ করেন। পরে অন্য জেলেদের সহযোগিতায় তার লাশ সোমবার রাত ৯টার দিকে হরিনগর এলাকায় নেওয়া হয়। সেখান থেকে তার পরিবার লাশ নিয়ে বাড়িতে পৌঁছায়। মঙ্গলবার সকাল ১০ টায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।

অপর দুই জেলে খানজাহান আলী সরদার ও মারুফ বিল্লাহ জানান, চরপাটা দেওয়ার সময় ছাত্তার বলেন তার বুক ব্যথা করছে, তখন তাকে নৌকায় গিয়ে বসতে বলা হয়। নৌকায় যেতে গিয়ে সে জোরে চিৎকার করে পড়ে যায়। আমরা চরপাটা রেখে দৌড়ে গিয়ে তাকে তুলি কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুর ইসলাম জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ছবি- সুন্দরবনে হ্নদক্রিয়া বন্ধ হয়ে মৃত জেলে।


এ ক্যটাগরির আরো খবর..