× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সাথে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

নয়াদিল্লি (ভারত): ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকর  (Dr. Subrahmanyam Jaishankar) এর সাথে সাক্ষাৎ করেছেন ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত  হাইকমিশনার এটিএম রকিবুল হক এ সময় উপস্থিত ছিলেন।

 আজ ভারতের নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তারা দু’দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে আরো এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। গতকাল মঙ্গলবার  থেকে সারা ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার উদ্বোধন ও গত বছরের সেপ্টেম্বর থেকে সারা ভারতে বাংলাদেশ  টেলিভিশনের সম্প্রচার শুরু হওয়ায় তথ্যমন্ত্রী ড. হাছান ধন্যবাদ দেন ড. জয়শংকরকে। প্রত্যুত্তরে জয়শংকরও সহযোগিতার এ অগ্রগতিতে সন্তোষ জানান।

এ সময় দু’দেশের জনযোগাযোগ বৃদ্ধিকল্পে আখাউড়া-আগরতলা সীমান্ত পথে রেল যোগাযোগ ও সড়ক যোগাযোগের কাজ দ্রুত সম্পন্নের বিষয়েও ঐকমত্য প্রকাশ করেন দুই মন্ত্রী।

সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাঁর শ্রদ্ধা পৌঁছে দেবার অনুরোধ জানান।

আগামীকাল বৃহস্পতিবার হায়দ্রাবাদে রামুজী ফিল্ম সিটি পরিদর্শন শেষে ১৭ জানুয়ারি তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..