× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

পরকীয়ার জেরে স্বামীকে খুনের দায় স্বীকার স্ত্রীর

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২০
wife killed husband, ধামরাইয়ে স্বামীকে খুন, পরকীয়ায় স্বামীকে খুন, স্ত্রীর পরকীয়ায় স্বামীকে খুন;

স্টাফ রিপোর্টার দুলাল পালঃ স্ত্রীর পরকীয়া জেনে যাওয়ায় স্বামীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন। এ অভিযোগে স্ত্রী ও মাদকাসক্ত ছেলে আটক।

৯ মে শনিবার গভীর রাতে ঢাকা জেলার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের নান্দু মিয়ার পালক ছেলে মতিয়ার রহমান খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার সকাল ৯টার দিকে ওই স্ত্রী ও মাদকাসক্ত ছেলেকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। হত্যার ঘটনা স্বীকার করেছে স্ত্রী কাজলি বেগম।

স্থানীয়রা জানান, নান্দু মিয়ার পালক ছেলে মতিয়ার রহমান (৪৫) বিয়ে করে নান্দু মিয়ার আপন মেয়ে কাজলিকে। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন কারন নিয়ে ঝগড়া বিাদ লেগে থাকত। এরমধ্যে  স্ত্রী কাজলি বেগম বিভিন্ন জনের সাথে পরকিয়া করতে থাকে। তার পরকীয়ার ঘটনা গ্রামের প্রায় মানুষই জানত। এনিয়েও স্ত্রীর সাথে প্রায় ঝগড়া হতো। শনিবার গভীর রাতে পরকীয়ার ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় স্ত্রীর। এক পর্যায়ে কৌশলে স্ত্রী ও মাদকাসক্ত ছেলে রবিন মিলে মতিয়ারকে শ্বাসরোধ করে হত্যা করে।

রবিবার ভোর রাতে ঘটনাটি প্রকাশ পেলে স্থানীয়রা খুনিদের ঘরে আটকিয়ে বাহিরে তালা ঝুলিযে ধামরাই থানা পুলিশে খবর দেন। সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং কঠোর নিরাপত্তায় মা ও ছেলেকে আটক করে। এ সময় স্ত্রী কাজলি বেগম তার স্বামীকে খুন করেছে বলে স্বীকার করে। পরে স্থানীয় জনতা নিহত মতিয়ারের শ্বাশুড়ী এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে বলে সন্দেহ হলে তাকে গ্রেফতারের দাবি জানান।

এলাকাবাসী জানান, খুন হওয়া মতিয়ার কয়েক কোটি টাকার মালিক যা নেশাখোর ছেলে রবিন প্রায়ই নেশা করার টাকা চাইত। মতিয়ার না দিলেও তার মা তাকে টাকা দিত। আর মতিয়ারের স্ত্রী ছেলেকে নেশায় বুলিয়ে রেখে পরকীয়া করত। গ্রামবাসীরা মতিয়ারের খুনিদের ফাঁসি দাবি করেন।

ধামরাই থানার অপারেশন ওসি মাসুদুর রহমান এ ঘটনায় স্ত্রী ও ছেলে রবিনকে আটকের কথা স্বীকার করে জানান, ঘটনার রহস্যে উৎঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।


এ ক্যটাগরির আরো খবর..